১৯ ডিসেম্বর মেডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট করবে আইসিটি বিভাগ

১৪ সেপ্টেম্বর, ২০২১ ২১:৫৬  
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর নিউইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশে আয়োজন করেছে আইসিটি বিভাগ। সেখানকার ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনে গাইবেন বিশ্বের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। উপস্থিত থাকতে পারেন 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর প্রধান উদ্যোক্তা জর্জ হ্যারিসনের দলেও কোনো সদস্যও। কোরাস কণ্ঠে বিশ্বের গুণী শিল্পীরা গাইবেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। থাকবে ডিজিটাল বাংলাদেশর অর্জন নিয়ে অডিও ভিজ্যুয়াল। ইতোমধ্যে ভ্যেন্যু বুকিং দেয়া হয়েছে। চলছে কনসার্টের রিহার্সেল। মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজনের বিস্তারিত বিষয় উপভোগ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক এ বিএম আরশাদ হোসেন, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ ও বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি রুহুল আলম আল মাহবুব সহ সংশ্লিষ্টরা। বৈঠকে অংশগ্রহণ কারী বিকর্ণ কুমার ঘোষ জানিয়েছেন, স্বাধীনতার আগে কনসার্ট থেকে অর্জিত আয় ব্যয় করা হয়েছিলো দেড় কোটি মানুষের কল্যাণে। এবারের আয় দেয়া হবে ইউনিসেফ-কে, শিশুদের সাইবার সুরক্ষার কাজে।